বিগ্রেডের প্রস্তুতি সভা সেরে ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে - The News Lion

বিগ্রেডের প্রস্তুতি সভা সেরে ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ      সামনেই বিজেপির ব্রিগেড সভা।ব্রিগেডে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা সফল করতেই বিজেপি কর্মীরা এলাকার কর্মী সমর্থকদের নিয়ে সভা করছেন।  বিগ্রেডের  প্রস্তুতি সভা সেরে ফেরার পথেই   বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।বেধড়ক মারধরও করা হয়েছে বিজেপি কর্মী সুদাম মণ্ডলকে।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গাইঘাটার ধরমপুরে।আক্রান্ত ওই বিজেপি কর্মীর অভিযোগ পরিকল্পনা করেই তাঁর উপর হামলা চালানো হয়েছে।যাতে আতঙ্কে সাধারণ মানুষ আগামী  ৭ মার্চ নরেন্দ্র মোদির সভায় যোগ না দিতে পারে।যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে তৃণনূল।


আগামী ৭ মার্চ বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে।সেই সভা সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিজেপির দলীয় কর্মসূচি।মোদির জনসভা উপলক্ষে সোমবার রাতে গাইঘাটার ধরমপুরে ঘরোয়া সভা ছিল বিজেপির।সেই সভা সেরে বাড়ির দিকে ফিরছিলেন ধর্মপুর ২ পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী সুদাম মণ্ডল।অভিযোগ গোপোল এলাকায় ওই বিজেপি কর্মীর পথ আটকায় তৃনমূলের কয়েকজন।দু-এক কথায় শুরু হয় বচসা ও বাদানুবাদ।অভিযোগ এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামীর উপর চড়াও হয় তাঁরা।মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে।খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে আসার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা।জানা গেছে হাত,মুখ ও চোখে মারাত্মক আঘাত লেগেছে বিজেপি কর্মী সুদাম মণ্ডলের।


এদিকে মঙ্গলবার সকালে আক্রান্ত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান দলীয় নেতৃত্ব।কথা বলেন তাঁর সঙ্গে।এই বিষয়ে গাইঘাটা বিধানসভার বিজেপির আহ্বায়ক রাজকুমার মিত্র বলেন তৃনমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে।তাই ভীতসন্ত্রস্ত হয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল।ওঁরা বলছে খেলা হবে।এটা কোন রাজনৈতিক স্লোগান?আসলে এই ধরনের কথাবার্তা বলে ক্ষমতা দখলের চেষ্টা করছে শাসকদল।আমরা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব।


যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁদের বিরুদ্ধেই হামলা ও মারধরের অভিযোগ এনেছে তৃণমূল। এই বিষয়ে গাইঘাটা পশ্চিম ব্লক তৃনমূলের সভাপতি সুভাষ রঞ্জন হালদার বলেন গোপোল মাঠপাড়ার একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের  জয়ন্ত মণ্ডল।তখন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তাঁকে লক্ষ্য করে আলটপকা মন্তব্য করছিল।তারই প্রতিবাদ করায় আক্রান্ত হন জয়ন্ত। অথচ জয়ন্তর বিরুদ্ধেই বিজেপি অভিযোগ করেছে পুলিশের কাছে।বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা  প্রতিবাদ জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.